❤️ ক্লিনিক্যাল ডায়েট ও পুষ্টি পরিকল্পনা

Hypertension DASH Diet (High Blood Pressure)

Dietary Approaches to Stop Hypertension (DASH) rich in potassium, magnesium, and calcium while restricting daily sodium under 2000mg.

⚖️ বিএমআই মাপুন 💧 দৈনিক পানির চাহিদা

🕒 Daily Meal Schedule & Plan

🌅 সকালের নাস্তা: ওটস বা ২টি লাল আটার রুটি + ১ বাটি সবজি + ১ গ্লাস লো-ফ্যাট দুধ।
☀️ দুপুরের খাবার: ১-দেড় কাপ লাল চালের ভাত + প্রচুর সালাদ + ১ টুকরো তেল কম দিয়ে রান্না করা দেশি মাছ + ১ বাটি লেটুস/শাক।
🌤️ বিকালের নাস্তা: ১টি আপেল বা ১টি পেয়ারা + চিনি ছাড়া লাল চা।
🌙 রাতের খাবার: ২টি পাতলা রুটি + ডাল + সবজি তরকারি।
💧 পানি: সারাদিনে ৮-১০ গ্লাস বিশুদ্ধ পানি।

🥗 Recommended Foods

• পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য: কলা, কমলা, ডাবের পানি (কিডনি ভালো থাকলে), মিষ্টি আলু, ডালিম।
• সবুজ শাকসবজি: শসা, লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, শিম, গাজর।
• গোটা শস্য: ওটস, লাল আটার রুটি, ব্রাউন রাইস।
• ওমেগা-৩ ফ্যাটি এসিড: দেশি সামুদ্রিক মাছ, ইলিশ (পরিমিত), বাদাম, তিসির বীজ।
• ননীবিহীন তরল দুধ, কম চর্বির ঘরে পাতা টক দই।

🚫 Prohibited Foods

❌ পাতে কাঁচা লবণ নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। রান্নায় লবণের পরিমাণ দৈনিক ১ চা চামচে (৫ গ্রাম) সীমাবদ্ধ রাখা।
❌ লবণাক্ত প্রক্রিয়াজাত খাদ্য: আচার, চিপস, চানাচুর, সয়া সস, টমেটো কেচাপ, লবণাক্ত বাদাম, পনির।
❌ চর্বিযুক্ত খাসির মাংস (রেড মিট), গরুর চর্বিযুক্ত অংশ, হাসের চামড়া ও খাসির মগজ/ভুঁড়ি।
❌ অতিরিক্ত কফি, এনার্জি ড্রিংকস ও ধূমপান/জর্দা।

💡 Clinical Precautions & Lifestyle Guidelines

কাঁচা লবণ বাদ দিলে প্রেশার ৮-১০ mmHg পর্যন্ত কমে যেতে পারে। প্রেশারের ওষুধ চিকিৎসকের অনুমতি ছাড়া একদিনের জন্যও বন্ধ করবেন না। নিয়মিত রক্তচাপ মেপে ডায়রিতে নোট রাখুন।

📋 Other Diet Plans

🔬 Diagnostic Tests:

ডায়েট কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতি ৩ মাস পর পর ল্যাব পরীক্ষা করুন।

রোগ নির্ণয়ের প্রয়োজনীয় টেস্ট তালিকা →
ফ্রি সেবা 📞 ২৪ ঘণ্টা যে কোনো শারীরিক সমস্যায় সরকারি ডাক্তারের ফ্রি পরামর্শ নিন
কল করুন ১৬২৬৩