আপনার শারীরিক লক্ষণটি বেছে নিন এবং জেনে নিন কোন ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকতে পারে। একই সাথে জেনে নিন লক্ষণটির পেছনে পুষ্টিহীনতা ছাড়াও অন্যান্য কী কী রোগ থাকতে পারে।
শুধু লক্ষণ দেখে নিশ্চিতভাবে কোনো ভিটামিনের অভাব ঘোষণা করা যাবে না। একটি লক্ষণের পেছনে অপুষ্টি ছাড়াও থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা বা অভ্যন্তরীণ অঙ্গের রোগ থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ল্যাব টেস্ট ছাড়া উচ্চমাত্রার ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না।
অ্যাফথাস আলসার (Aphthous ulcers), মুখের ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন, দাঁতের ধারালো প্রান্তের আঘাত, অটোইমিউন রোগ (বেহসেট ডিজিজ, সিলিয়াক ডিজিজ), অতিরিক্ত ধূমপান বা জর্দা খাওয়া।
হালকা লবণ-গরম পানি দিয়ে কুলকুচি করুন। দুধ, ডিম, কলিজা ও শাকসবজি খান। ভিটামিন বি-কমপ্লেক্স ট্যাবলেট উপকারী হতে পারে।
Serum Vitamin B12, Serum Ferritin, CBC, Oral Swab for Candida।