আপনার শারীরিক লক্ষণটি বেছে নিন এবং জেনে নিন কোন ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকতে পারে। একই সাথে জেনে নিন লক্ষণটির পেছনে পুষ্টিহীনতা ছাড়াও অন্যান্য কী কী রোগ থাকতে পারে।
শুধু লক্ষণ দেখে নিশ্চিতভাবে কোনো ভিটামিনের অভাব ঘোষণা করা যাবে না। একটি লক্ষণের পেছনে অপুষ্টি ছাড়াও থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা বা অভ্যন্তরীণ অঙ্গের রোগ থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ল্যাব টেস্ট ছাড়া উচ্চমাত্রার ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না।
নখে ফাঙ্গাল ইনফেকশন (Onychomycosis), হাইপোথাইরয়েডিজম, সোরিয়াসিস, সাবান বা ডিটারজেন্টের অতিরিক্ত ব্যবহার।
রক্তশূন্যতা ও আয়রন পরীক্ষা করুন। হাত বেশিক্ষণ ভেজা রাখবেন না। ডিম ও বাদাম খান।
CBC, Serum Ferritin, Thyroid Panel (TSH), Nail Scraping for Fungus।